রেডিমেট গার্মেন্টস পন্য রপ্তানি বাংলাদেশের প্রধান বৈদেশিক মূদ্রা অর্জনের খাত। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনার মাত্র ২টি ইন্সটিটিউটে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে । এসব সরকারি প্রতিষ্ঠানে প্রতি বছর সীমিত আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয় । ইহাতে যে পরিমান ডিপ্লোমা ইন-টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং ইঞ্জিনিয়ার পাশ করিতেছে, তাহা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য । তাই ঘাটতি পুরন করার জন্য বিদেশ থেকে অনেক টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ার আনতে হয় । অথচ আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক/যুবতী চাকুরী না পাইয়া হতাশাগ্রস্থ হইতেছে । বস্ত্র মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক জরিপে জানা যায়, দেশে বস্ত্র ও রপ্তানী মুখী পোশাক (গার্মেন্টস) শিল্পে টেক্সটাইল ডিগ্রীধারী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রয়োজন ৩০,০০০ জন, সেখানে কর্মরত আছে মাত্র ২৫০০ জন । বস্ত্র অধিদপ্তরের প্রকাশিত প্রদিবেদন মোতাবেক এখনও বাংলাদেশে সরবারহ কৃত দক্ষ জনবলের পাশাপাশি ২০৩০সাল পর্যন্ত ব্যাপক ঘাটতি রয়েছে।